২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা পৌনে চার লাখের গণ্ডি ছাড়িয়েছে।
সর্বশেষ এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। অপর দিকে দৈনিক মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে রাশিয়ার নাম। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৯৪ লাখের ঘর ছাড়িয়ে গেছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৪৮ লাখ ৮০ হাজারে পৌঁছে গেছে।
বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৬৭৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ল দুই হাজার ১৩৩ জন। এতে বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারানোদের সংখ্যা ৪৮ লাখ ৮০ হাজার ৭৪৩ জনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ৮৫ হাজার ৮৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল প্রায় ৭৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৩ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে।
এ দিকে শেষ এক দিনে বিশ্বে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৪৭৮ জন। আর মারা গেছেন এক হাজার ৪৬৫ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত চার কোটি ৫৪ লাখ ২৭ হাজার ২৭৭ জন রোগটিতে সংক্রমিত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে সাত লাখ ৩৭ হাজার ৫৬৮ জন কোভিড রোগীর।
অন্য দিকে দৈনিক মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে রাশিয়ার নাম। গেল এক দিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৯৭৩ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ১৯০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ লাখ ৩২ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে দুই লাখ ১৮ হাজার ৩৪৫ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭৬ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন সাত হাজার ৩৫৯ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ এক হাজার ৪৪২ জনের।
এ দিকে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখনো তৃতীয়। গেল এক দিনে দেশটিতে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২৯ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২১ জন। দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা এরই মধ্যে তিন কোটি ৪০ লাখ ৫০০ জনে পৌঁছেছে। আর মৃত্যু হয়েছে চার লাখ ৫১ হাজার ২২০ জনের।
শেষ এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনার থাবায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২১৩ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৯১ জন। অপর দিকে গেল ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ১৪১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৮২ হাজার ২২৭ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে এশিয়ার পরাশক্তি চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D