২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১
দীর্ঘদিন পর অনুমোদন পেল সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি। জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ।
মহানগরে কিশওয়ার জাহান সৌরভকে সভাপতি ও মো. নাঈম আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটি অনুমোদন দেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। আগামী সাত দিনের মধ্যে জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া কেন্দ্রীয় সদস্য হয়েছেন জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়।
জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালে। নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে ২০১৭ সালের অক্টোবরে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত করে দেয়।
অন্যদিকে, মহানগর ছাত্রলীগের সবশেষ কমিটি হয় ২০১৫ সালে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে
২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয় মহানগরের কমিটিও। এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন নতুন কমিটির অপেক্ষায়। অবশেষে এসেছে তাদের কাঙ্ক্ষিত সেই কমিটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D