২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজারে মা ইলিশ সংরক্ষণে তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা। অভিযানে অংশগ্রহণ করেন কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলমসহ কুলাউড়া থানা পুলিশ।
অভিযানে কোনো বাজারে ইলিশ পাওয়া যায়নি। তবে বাজারে মাছ বিক্রির সময় ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে উত্তর বাজারের ১ মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণে সারাদেশে ইলিশসহ সব ধরনের নদী-সাগরের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D