৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১
ছয় মাস ২১ দিন পর দলীয় কার্যালয়ে গিয়ে অফিস করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। করোনা থেকে সুস্থ হওয়ার পর এটি তার প্রথম অফিস। এর আগে সর্বশেষ ১৬ মার্চ তিনি কার্যালয়ে আসেন।
ছয় মাস ২১ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজের দফতরে আসেন।
করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পর এটি তার প্রথম অফিস। এর আগে তিনি সর্বশেষ অফিস করেছিলেন ১৬ মার্চ। সেদিন তার করোনা পজিটিভ হয়। এরপর তিনি দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন।
করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়। এরপর করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস হাসপাতালে থেকে গত ৯ মে বাসায় ফেরেন তিনি।
পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতাল ছাড়ার পরও রুহুল কবির রিজভীকে কঠোর নির্দেশনা মেনে চলতে হয়। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিলেও তিনতলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন দলীয় কার্যালয়ে আসেননি তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D