হবিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

হবিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা বাগানে বড় ভাইয়ের তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাই আশিষ বাউরীর (৩২) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই বড় ভাই স্বপরিবারে পলাতক রয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জেলার চুনারুঘাট উপজেলার লালচান বাগানের দেবেন্দ্র বাউরীর বড় ছেলে নানকা বাউরীর তালাবদ্ধ ঘরে লাশের গন্ধ ভেসে আসে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পোঁছে ঘরের তালা ভেঙে চেয়ারে বসানো অবস্থায় ছোট ভাই আশিস বাউরীর রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট