১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজারে করোনাভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৪২৮ জনের মৃত্যু হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী এ বিভাগে, নতুন করে আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৭ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে ২৩ হাজার ৩৯৫ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘন্টায় সুস্থ ৬৭ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৯২৪ জন। হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে সিলেটের ১০জন । সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৫ জন। এর মধ্যে সিলেটে ২১০ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে রয়েছেন ১৯ জন। করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪২৮ জনের মধ্যে সিলেটে ৩৪৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ৩০ জন মারা গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D