২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১
কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির একটি দল গোয়াইনঘাটস্থ মরহুম দিলদার হোসেন সেলিমের গ্রামের বাড়ীতে যান। সেখানে গিয়ে মরহুমের কবর জিয়ারত করে তার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মরহুমের বাড়ীতে যাওয়ার পর দলীয় নেতাকর্মী, মরহুমের আত্মী স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অংশ গ্রহণে সংক্ষিপ্ত পরিসরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, আব্দুল আহাদ খান জামাল ও মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হক খোকন, জেলার সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, গোয়ানইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম স্বপন, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শাহপরান, হাজী ফখরুল ইসলাম, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, শাহেদ আহম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছয়ফুল আলম, বিএনপি নেতা মাসুদ রানা, সাঈদুর রহমান, ডা: নুর আহমদ, উপজেলা যুবদল নেতা জিএম শফিক, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান দেলোয়ার, নুরুল শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, যুগ্ম-আহবায়ক ইউসুফ আহমদ ও গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের আহŸায়ক রাসেল আহমদ প্রমূখ।
স্মরণসভায় জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, মরহুম দিলদার হোসেন ছিলেন জেলা তথা গোটা সিলেট বিভাগ বিএনপির অন্যতম অভিভাবক। বৃহত্তর সিলেটে জাতীয়তাবাদী শক্তির উত্থানে দিলদার হোসেন সেলিমের ভ‚মিকা অনন্য। তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ বাস্তবায়নের শপথ নিতে হবে।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D