১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ১, ২০২১
রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ফোনে কথা বলার সময় ছিনতাইকারী ফোনটা নিয়ে যায় বলে মন্ত্রী জানান।
আর মন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মন্ত্রীর ব্যবহৃত ফোনটি আইফোন এক্স মডেলের। গত রোববার সন্ধ্যায় গাড়িতে বসে ফোনে কথা বলছেন, এই সময় ছিনতাইকারি তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। মন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ছিনতাইকারিকে ধরতে পারে নাই। এই বিষয়ে রাজধানীর কাফরুল থানায় জিডি করা হয়েছে।
মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলন শেষে পরিকল্পনামন্ত্রীও জানান, তার ফোনটি ছিনতাই হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গান ম্যান চেষ্টা করে ধরতে পারেনি।
মন্ত্রীর দফতর আরো জানিয়েছে, রোববার রাত আটটায় কাফরুল থানায় জিডি করার পর তাৎক্ষণিক মন্ত্রীর প্রটোকল কর্মকর্তারা এবং থানার লোকজন রাত বারোটা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও ফোনটি উদ্ধার করা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D