২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র কেন্দ্রীয় সদস্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাটি বাংলা মুক্তিযুদ্ধা সমিতির উপদেষ্টা, সাবেক কাস্টমস অফিসার মরহুম ইসহাক আলী’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যেগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল ২৭ মে বৃহস্পতিবার সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মরহুমের গফুর ভবনে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পীর মহল্লা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হারুনুর রশীদ। এদিকে ২৮ মে শুক্রবার বাদ জুম্মা মরহুম ইসহাক আলী’র গ্রামের বাড়ি বিয়নীবাজার মাথিউরা রায়বাসী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুরব্বীয়ান, রাজনীতিবিদ, সমাজসেবী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুব সমাজ সহ এলাকার মুসল্লীগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম ইসহাক আলী’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রায়বাসী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ। পরে শিরনী বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সর্বমহলের সুধীজন উপস্থিত হওয়ায় মরহুমের ছেলে ন্যাপ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D