২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২১
সিলেটের বালাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ধীরেজ পাল (৬০) নামে ইটভাটার এক ম্যানেজার। এ সময় ক্যাশে থাকা টাকাও নিয়ে যান দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত ধীরেজ বালাগঞ্জের গহরপুর-রতনপুর ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ সুরমা আলমপুর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক দেবাশীষ দেবুর চাচা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ মে) বন্ধের দিন থাকায় ব্রিকস ফিল্ডে কোনো শ্রমিক কর্মরত ছিলেন না। ধীরেজ পাল একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কে বা কারা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। কারণ ওই সময় জুমার নামাজ চলছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D