২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২১
নগরীর নয়াসড়ক কিশোরমোহন স্কুলের সম্মুখ থেকে একদল কিশোর গ্যাং কর্তৃক আরেক দল কিশোরকে তুলে নেয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- নগরীর কাজীটুলার মুরশেদ মিয়ার ছেলে ফরহাদ, উপশহর সোনারপাড়ার শামসুল হক রকি ও চারাদিঘীরপাড়ের হুসাইন আহমদ বিজয়। এর মধ্যে বিজয় এ ঘটনার ভিকটিম ছিল বলে জানায় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরী মোহন স্কুলের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একদল কিশোর অন্য দুই কিশোরকে সিএনজি অটোরিক্সায় তুলে নেয়। এ সময় তুলে নেয়া দুই কিশোরকে অন্যরা মারপিট করে। সিএনজি অটোরিক্সায় তুলে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ দৃশ্য স্কুলের পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলেন এক প্রত্যক্ষদর্শী। একপর্যায়ে প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে দুই কিশোরকে ছাড়িয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পূর্ব জিন্দাবাজারের আর বি কমপ্লেক্সের সামনে তাদের জনতা আটক করে। এ সময় ভিকটিম দুই জনের একজন পালিয়ে যায়। পরে পুলিশকে ফোন দেয়া হলে পুলিশ তাদের ৩ জনকে আটক করে নিয়ে যায়।
কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ তিন কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D