২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২১
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। দিন দিন ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ।
ভয়ঙ্কর আঁকারে ছড়িয়ে যাওয়া এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ২৪ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।
করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১১ হাজার ৬৪৩ জন। এতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৭১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬২২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৬৮০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ৭২৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৭০৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮২১ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ১৬২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৭৫৩ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৯ হাজার ১৬৫ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ২০ হাজার ৫৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৬ হাজার ৯৭০ জন।
এ দিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম এবং স্পেন দশম স্থানে রয়েছে। এছাড়া তালিকার ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৮০ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D