|
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক-দুই জন রোগী পাওয়া গেছে বলে জানতে পারলাম। আমাদের আগে থেকে সাবধান হতে হবে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নাই। যারা বয়স্ক, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের বেশি করে এই বিষয়ে সতর্ক হতে হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি এরই মধ্যে বিভিন্ন ওষুধ কম্পানিকে নির্দেশনা দিয়েছি, যাতে এই ফাঙ্গাসের জন্য যে ধরনের ওষুধ প্রয়োজন, সেটা যেন এখন থেকেই তৈরি করে। আল্লাহ না করুক যদি এখানে রোগী বাড়ে, তাহলে যেন যথাযথ চিকিৎসা করা যায়।
দেশে টিকার সঙ্কট নিয়ে তিনি বলেন, দেশে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সংকট রয়েছে। আমরা চেষ্টা করছি, সময় নিয়ে হলেও যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের টিকার ব্যবস্থা করে দিতে পারবো। এই লক্ষ্যে সরকার যত রকমের চেষ্টা দরকার তা করে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, ‘চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন নেয়ার জন্য আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে। আমরা আশা করছি, ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করতে পারবো’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D