১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ২৩, ২০২১
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৮ জনের, শনাক্ত হয়েছে ১,৩৫৪। এ পর্যন্ত মোট মৃত্যু ১২,৩৭৬ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(বিস্তারিত আসছে)
বিশ্বে করোনা আক্রান্ত ১৬ কোটি ৭০ লাখ ছাড়াল
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।
ওয়াল্ডোমিটার দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৮১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৯২৪ জন। ভ্যাক্সিন আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত ১৬৩ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৭৬৩ জনকে বিশ্বব্যাপী করোনার টিকা দেয়া হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন এবং মারা গেছে ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।
এ দিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D