সিলেটে করোনায় মৃত বিএনপি নেতৃবৃন্দের পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

সিলেটে করোনায় মৃত বিএনপি নেতৃবৃন্দের পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

সিলেট সংবাদ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু বরণকারী বি.এন.পি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মরহুম এম এ হক ও সিলেট মহানগর বি.এন.পি’র ১ম সহ-সভাপতি মরহুম এড. ফয়জুর রহমান জাহেদ এর স্ত্রী, ছেলেসহ পরিবারের সদস্যদের সাথে রবিবার ১৬মে, ২০২১ সিলেট মহানগর বিএনপির পক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট মহানগর বি.এন.পি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ।

সাক্ষাৎ কালে তিনি সিলেট মহানগর বি.এন.পি’র পক্ষ থেকে মরহুমদ্বয়ের পরিবারের খোঁজ খবর নেন ও বি.এন.পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এসময় সিলেট মহানগর বি.এন.পি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম এম এ হকের দীর্ঘ রাজনৈতিক জীবনের সহচর সিলেট মহানগর বিএনপির প্রথম উপদেষ্টা আহা-উস-সামাদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ্ বকশি, সিলেট মহানগর বিএনপির সদস্য খালেদ আকবর চৌধুরী, সুহেল আহমদ, সিলেট মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. শাকিলুর রহমান সহ প্রমুখ ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট