২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২১
সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।
শনিবার ১২তলা বিশিষ্ট আল-জালা ভবনটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
এর আগে ইসরাইলি বাহিনী আলজাজিরা টিভি চ্যানেল ও অন্যান্য মিডিয়ার স্থানীয় অফিসকে বিমান হামলা থেকে বাঁচতে অবরুদ্ধ গাজার এ অফিসটি থেকে সরে যেতে আল্টিমেটাম দেয়। আলজাজিরা লাইভ আপডেটে একথা জানানো হয়।
আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, তারা গত ১৫ বছর যাবত এ অফিসটি ব্যবহার করে আসছেন। তারা অফিসটি থেকে গুরুত্বপূর্ণ আর্কাইভ এবং যন্ত্র ও সরঞ্জামাদি সরাতে পারেননি।
আলজাজিরা ভবন মালিক ও ইসরাইলি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সাথে তাদের কথোপথনও প্রচার করেছে, যেখানে তারা সরে যেতে আরো সময় চেয়েছেন। কিন্তু ওই কর্মকর্তা তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
অনেক সাংবাদিক ইসরাইলি বোমাবর্ষণ ও স্বল্প সময়ের নোটিশের কথা উল্লেখ করে টুইটে আপডেট দিয়ে যাচ্ছেন
সূত্র : মিডিল ইস্ট আই

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D