নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

সিলেট নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে কোভিড আইসিইউতে দায়িত্ব পালনরত এক চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। ওই চিকিৎসকের নাম রায়হান ফারুক রানা।
তিনি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র।
কিয়ামুল লাইল পড়ার জন্য ডিউটি থেকে বাসায় যাচ্ছিলেন ওই চিকিৎসক। সুবিদবাজার আসার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের স্টাফ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।