২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১
করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ববাসী। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। বাড়ছে আক্রান্ত সংখ্যাও। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ ৩০ হাজার। আর আক্রান্ত হয়েছে ১৬ কোটির বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরো ১৩ হাজার ৪৪৪ জন। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সাত লাখ ১০ হাজার ১৫২ জনের শরীরে। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৩০ হাজার ৮৭৯ জনের। আক্রান্ত হয়েছে ১৬ কোটি তিন লাখ ২০ হাজার ১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৬৮৪ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের ১০ দেশ
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে দুই কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৫৪ হাজার ২২৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এ পর্যন্ত করোনায় এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ২৫ হাজার ৭১১ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ লাখ ১৭০ জন। করোনায় মারা গেছে এক লাখ ছয় হাজার ৯৩৫ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছে ৫০ লাখ ৫৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৫৮৯ জন।
এ দিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, ব্রিটেন সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি ১০ম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D