২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২১
সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশী নাগরিক কর্তৃক অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে অসহায়, গরীব, হতদরিদ্র ১০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করলো সিলেট ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকাল থেকে অসহায় পরিবারকে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।
সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকার দুস্থ্য পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিলেট শাখার সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ০৪ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, আধা লিটার তৈল, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা, আধা কেজি খেজুর এবং ০১ কেজি চিনি বিতরণ করা হয়।
তিনি আরো জানান, এই করোনা মহামারিতে সমাজের সকল বিত্তবান এগিয়ে আসলে গরিব অসহায়দের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D