২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ৬, ২০২১
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ৫ মে বুধবার রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুসারী মরহুম দিলদার হোসেন সেলিম নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী মরহুম দিলদার হোসেন সেলিম নিজ এলাকায় দলকে শক্তিশালী করেছিলেন এবং আমৃত্যু দলের সকল কর্মসূচি স্থানীয়ভাবে সফল করতেন। তিনি সংকীর্ণ মনোভঙ্গি নিয়ে রাজনীতি করতেন না, তাঁর রাজনীতির মূল লক্ষ্যই ছিল সমাজসেবা, সেজন্য সিলেটবাসীর নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের বর্তমান চরম দুর্দিনে তাঁর মতো একজন আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।
তারেক রহমান মরহুম দিলদার হোসেন সেলিম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D