২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ৮ মে। ওই সকালে তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে ও দুই মেয়ে দেশে ফিরবেন। তারা দেশে ফেরার লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, বাবার মৃত্যুর সংবাদ শুনে তার আমেরিকা প্রবাসী ছেলে-মেয়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ৮ মে সকালে তাদের দেশে পৌঁছার কথা। ছেলে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তার আগ পর্যন্ত সাবেক এ এমপির লাশ ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে থাকবে বলে জানান তিনি।
বুধবার রাত ৯টা ৫০ মিনিটে সিলেট নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে এবং ভাই-বোন’সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে-মেয়েদের ৩ জনই যুক্তরাষ্ট্র প্রবাসী।
তার মৃত্যু সংবাদ শুনে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী মাউন্ড এডোরা হাসপাতাল ও তার লামাবাজারস্থ বাসার সামনে ভিড় করেন। রাত ২টায় তার লাশ রাখা হয় ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D