২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২, ২০২১
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল আহবায়ক মিজানুর রহমান মিজানের পিতা, মোহাম্মদপুর লাউয়াই নিবাসী মরহুম মখলিছ মিয়া’র (৭৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
তিনি এক শোক বার্তাায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা ২ মে রবিবার বাদ আসর লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়। মখলিছ মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D