২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
সাহেদ আহমদ : ১মে শনিবার দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়ন সিলাম,জালালপুর ও দাউদপুর ইউনিয়নে ব্যারিস্টার এম এ সালামের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্নসি লেটের দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়ন সিলাম, জালালপুর ও দাউদপুর ইউনিয়নে ৭তম দিনের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী ৩টি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। বিবি ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে দর্পণ প্রতিনিধি কে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার এম এ সালামের বড়ভাই আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব জানান দক্ষিণ সুরমা উপজেলার দশটি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পাঁচটি ও বালাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন আজ খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়া বাকি বালাগঞ্জ সদর ইউনিয়ন দু-এক দিনের মধ্যে বিতরণের কথা রয়েছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D