২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ভূইয়া মিল্টনকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিএনপি’র উদযাপন কমিটির যুক্তরাষ্ট্র শাখার সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদুল হক চৌধুরী মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিএনপি’র উদযাপন কমিটির যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আবদুস সবুর, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তারিক চৌধুরী দিপু, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের যুগ্ম আহবায়ক আতিকুল হক আহাদ, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের যুগ্ম সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ বদিউল আলম, নিউ ইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি মাহবুবুর রহমান মুকুল, নিউ ইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, মিশিগান স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য সাদমান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। তাকে সংবর্ধনা প্রদান করায় মিশিগান স্বেচ্ছাসেবক দলকে অভিনন্দন জানান এবং তাদের কাযক্রমে প্রশংসা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D