২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
সাহেদ আহমদ : ৩০ এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার পাঁচটি ইউনিয়ন মোল্লারগাঁও, বরইকান্দি, তেতলী, লালাবাজার ও কামালবাজার ইউনিয়নে ব্যারিস্টার এম এ সালামের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পাঁচটি ইউনিয়ন মোল্লারগাঁও, বরইকান্দি, তেতলী, লালাবাজার ও কামালবাজার ইউনিয়নে ষষ্ঠ দিনের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী পাঁচটি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। বিবি ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে সিলেট দিগন্ত ডটকমের প্রতিনিধি কে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব জানান সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলার সাতটি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পাঁচটি ও বালাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন আজ খাদ্য সামগ্রী বিতরণ সম্পুর্ন হয়েছে। এছাড়া বাকি দক্ষিণ সুরমার উপজেলার তিনটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ আগামী ১মে রোজ শনিবার এবং বালাগঞ্জ সদর ইউনিয়ন ২মে রবিবার বিতরণের কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D