২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ১, ২০২১
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সিলেট বিভাগে কোন মৃত্যু হয়নি, তবে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে সাড়ে ৩ শত জনের। একই সময়ে বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪১ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯২ জন।
শনিবার (১ মে ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে থাকা আরও ৭৭ জন করোনা মুক্ত হয়েছেন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৩৭ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ৩ জনের করোনা শনাক্ত হয়।
মোট শনাক্তদের মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় রয়েছেন ১৩ হাজার ২৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮০৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন। আর সিলেট জেলার ২৭৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৬ জন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D