২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও মরহুম শফিউল বারী বাবুর আত্বার মাগফেরাত কামনায় শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) এর মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, শাকিল মুর্শেদ, মাসুম রাজ্জাক রুমেল, দেলওয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, আবু আহমদ আনসারী, আজিজুর রহমান,আফসর খান, সৈয়দ সরোয়ার রেজা, সালেক আহমদ, আজিজ খান সজিব, দেলওয়ার হোসেন, আশিকুর রহমান আশিক।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইমরান, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, ইয়াসিন হোসাইন জয় প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, শফিউল বারী বাবু ও সদ্য প্রয়াত সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি এডভোকেট ফয়জুর রহনান জাহেদের আত্বার মাগফেরাত কামনা করা হয় ও অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D