২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল ) সকালে উপজেলার ফুলতলা চা বাগানে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- ফুলতলা চা বাগানের নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৭) ও একই চা বাগানের শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এই এলাকায় বৃষ্টি নামে। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে নন্দ ভূমিজের ঘরে বজ্রপাত ঘটে। এ সময় ঘরে থাকা রমণ ভূমিজ ও ললিতা ভূমিজ ঘটনাস্থলে মারা যান।
জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বজ্রপাতে দু’জন মারা গেছেন। এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক। ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D