২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
১৬ দিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরিণ ফ্লাইট চলাচল শুরু হলো। বুধবার বুধবার (২১ এপ্রিল) সকাল পৌণে ৮টায় ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর ছাড়ে ইউএস বাংলার ফ্লাইট।
এছাড়া দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট সিলেট আসে। পরে দুপুর ২টা ২০ মিনিটে ফ্লাইটটি সিলেট থেকে ফের ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
ইউএস বাংলা এবং নভোএয়ারের আরও একটি করে ফ্লাইট আজ সিলেট থেকে ঢাকায় যাত্রার কথা রয়েছে। এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটে ইউএস বাংলা এবং রাত ৮টা ৫০ মিনিটের নভোএয়ার ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘বেবিচক অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিন্ধান্ত গ্রহণের কারণে আজ থেকে ফের ফ্লাইট চালু হয়েছে। বেসরকারি বিমান সংস্থার ফ্লাইট যাত্রা করলেও বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেয় সরকার। পরে আরও এক সপ্তাহ কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এ লকডাউনের শুরুর দিন থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D