১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২১
সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির ঘোষণা আসছে শিগগিরই। আজ রবিবার বিকাল ৪টায় মহানগর বিএনপি’র নেতারা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন। এ সভা থেকে নয়া আহ্বায়ক কমিটির চূড়ান্ত রুপরেখা আসতে পারে।
জানা গেছে, ভার্চুয়াল সভায় যোগ দিতে মহানগর বর্তমান কমিটির ৪৫ জন নেতা ঢাকায় গেছেন। পাশাপাশি সিলেটের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকও সভায় যোগ দেবেন।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের জন্য তাদেরকে কেন্দ্র থেকে আগেই নির্দেশনা দেয়া হয়েছিল। আহ্বায়ক কমিটির একটি রুপরেখাও তাদেরকে দেয়া হয়।
রুপরেখা অনুযায়ী আজকের ভার্চুয়াল সভায় ওই রুপরেখা উপস্থাপিত হতে পারে সূত্র জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D