শিল্প-কারখানা এগিয়ে গেলে বাংলাদেশ থেমে থাকবে না : শিল্পমন্ত্রী নূরুল মজিদ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১

শিল্প-কারখানা এগিয়ে গেলে বাংলাদেশ থেমে থাকবে না : শিল্পমন্ত্রী নূরুল মজিদ

ছাতকে নিটোল-নিলয় পেপার মিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত শিল্প বিপ্লব এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চান।দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হলে শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার পাশাপাশি নতুন শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। মনে রাখবেন শিল্প-কারখানা এগিয়ে গেলে বাংলাদেশ থেমে থাকবে না। এর জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক ও প্রতিষ্ঠানে কর্মরত সকলের আন্তরিক প্রচেষ্টা। তিনি আরো বলেন, নিটোল নিলয়-গ্রুপ দেশে নতুন-নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। ছাতকে নিটল-নিলয় গ্রুপের শিল্পপার্ক গড়ে উঠলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। ছাতক হবে দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল ও কর্মচাঞ্চল এলাকা। দেশের উন্নয়নে সরকারী-বেসরকারী সকল শিল্প প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি আহবান জানান। গতকাল শুক্রবার সকালে নতুন প্রকল্প এক্সপোর্ট কোয়ালিটি কার্টিজ পেপার মিল উদ্বোধন এবং নিটোল-নিলয় টায়ার’র ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসনাত চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান এহছানে এলাহী, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট সুয়েব আহমদ, নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল আরিব আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারখানার ম্যানেজার আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য শাহীন চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক, পৌর কাউন্সিলর লিয়াতক আলী, ইরাজ মিয়া, রশিদ আহমদ খছরু, নাজিমুল হক, শফিকুল হক, ছালেক মিয়া, মহিলা কাউন্সিলর নূরেছা বেগম, সাবেক কাউন্সিলর ধন মিয়া, সামছু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নিটোল-নিলয় গ্রুপের রেষ্ট হাউজে লাফার্জ হোলসিম কর্তৃক ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি নিয়ে ছাতকের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন শিল্পমন্ত্রী। মতবিনিময় কালে ছাতক লাইষ্টোন ইম্পোর্টার এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভুমি মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান, লাইষ্টোন ইম্পোর্টার এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, ব্যবসায়ী আলী আজগর সোহাগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট