ছাতক সিমেন্ট কারখানায় আধুনিকায়ন ড্রাই প্রসেস প্রকল্পের উদ্বোধন করছেন শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

ছাতক সিমেন্ট কারখানায় আধুনিকায়ন ড্রাই প্রসেস প্রকল্পের উদ্বোধন করছেন শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী

৯শ’ কোটি টাকা ব্যয়ে ছাতক সিমেন্ট কারখানায় আধুনিকায়ন ড্রাই প্রসেস প্রকল্পের
আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার এমপি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর ছাতক অঞ্চল শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। শুধু খনিজ সম্পদে নয়, এ অঞ্চলের সংস্কৃতিও বাংলা সংস্কৃতিকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করে রেখেছে। তিনি বলেন, বৃহৎ ড্রাই প্রসেস সিমেন্ট প্রজেক্ট নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে এ অঞ্চলে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। বিরাষ্ট্রীয়করণ থেকে এ কারখানাকে রক্ষা করে এমপি মুহিবুর রহমান মানিক একজন দেশপ্রেমিক নেতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে রক্ষা ও লাভজনক করতে শ্রমিকদের দায়িত্বশীল ভুমিকা নিতে হবে। আগামী ২০২২ সালের জুনের মধ্যে ড্রাই প্রসেস প্রকল্পটি উৎপাদনে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানশেষে
বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক সিমেন্ট কারখানা অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার এমপি শ্রমিকের উদ্দেশ্য করে বলেন, কাজ না করে ওভার টাইম নেয়ার চেষ্টা করবেন না। আন্দোলনের নামে কারখানা বন্ধ করা যাবে না।
মনে রাখবেন, রাষ্ট্রীয় এ সম্পদ শ্রমিকদের রুটি রুজির সাথে জড়িত। বিশেষ অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, প্রাচীনতম ছাতক সিমেন্ট কারখানাকে দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে বাাঁচিয়ে রাখা হয়েছে। ২০১২ সালে ২য় বার বিরাষ্ট্রীয়করন তালিকা থেকে এ কারখানাকে বাদ দিয়ে আধুনিকায়নের পথে পরিচালিত করা হয়েছে। তিনি বলেন, ছাতকে আরো একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ-সৌদি আবর জয়েন্ট ভেঞ্চার সিমেন্ট ফ্যাক্টরী। এক সময় ছাতক সিমেন্টের শহর নামে খ্যাত হবে।
বিসিআইসির চেয়ারম্যান এহছানে এলাহীর সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, কারখানার সিবিএ কার্যকরি সভাপতি হাবিবুর রহমান কাজল, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক এএফএম আব্দুল বারী। এসময় ইউএনও মামুনুর রহমান, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, বিসিআইসির পরিচালক( পরিকল্পনা ও বাস্তাবায়ন) লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল হোকিম, আখলাকুর রহমান, অদুদ আলম, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু, আমিরুল হক, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, ছাব্বির আহমদ, মাফিজ আলী, নাজমুল হোসেন, জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিনহাজুর রহমান তানভির, বিশ্বজিত ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল আলী রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট