বঙ্গবন্ধু ফেলোশিপ পেলেন সিকৃবি শিক্ষক জুলহাস

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

বঙ্গবন্ধু ফেলোশিপ পেলেন সিকৃবি শিক্ষক জুলহাস

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান ২০২১ এ বঙ্গবন্ধু ফেলোশিপ পিএইচডি পর্যায়ে গবেষণা ক্যাটাগরিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মু. আক্তারুজ্জামান জুলহাস এই ফেলোশিপ এর চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস উসমান এর হাত থেকে গ্রহণ করেন।
উল্লেখ্য যে “ Fermentation of Crop Residues Using Fungi: Assessment of Nutritive Values and toxicities in Ruminant” বিষয়ক গবেষণার জন্য তিনি এই ফেলোশীপ অর্জন করেন। গত ৪ মার্চ ঢাকাস্থ উসমানী স্মৃতি মিলনায়তনে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যোগদান করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট