২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
শোকবার্তায় তিনি বলেন, “ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস একজন সজ্জন রাজনীতিবিদ জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে ভূমিকা ছিল প্রশংসনীয়।
তিনি বলেন, এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেট-৩ আসন তথা সিলেটের অপূরণীয় ক্ষতি হলো। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ব্যারিস্টার এম এ সালাম শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট-৩ আসনের ৩ বারের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যু হয়। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৬৫ বছর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D