|
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর আয়োজন করা হয়েছে।
৩ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হবে আগামী ১৭ মার্চ বুধবার।
সিলেট জেলা স্টেডিয়ামের সামনে আউটডোরে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালায় জাতির পিতার স্মৃতি চারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনা সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ মার্চ) বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর লগো উন্মোচন ও মিট দ্যা প্রেসের অনুষ্ঠানে এসব তথ্য জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে সিলেট জেলা পরিষদ প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব পালন করবে। জাতির পিতার আদর্শ ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাসহ বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সু-মহান লক্ষ্য সিলেটবাসীর কাছে পৌছে দিতে এ ব্যতিক্রমি উৎসবের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের প্রথম দিন ১৭ মার্চ বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান এর সভাপতিত্বে এতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শণী, নৃত্যানুষ্ঠান, বঙ্গবন্ধু ও স্বগত ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং গীতিনৃত্যনাট্য ‘রূপান্তরের গান’।
১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে ২১ শে পদকপ্রাপ্ত আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক পাভেল রহমান, সিলেটের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, স্থানীয় সরকার বিভাগ সিলেট এর পরিচালক মোঃ ফজলুল কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
১৯ মার্চ শুকবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। প্রধান বক্তা থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম শামীম রেজা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, ২১ শে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুষমা দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ কর্তৃক প্রাশিত স্মারক ‘মহানায়ক ’ এর মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্টান, মহাকাব্যের মহানায়ক শীর্ষক আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সিলেট জেলা পরিষদের প্রয়োজনায় নির্মিত গীতিনৃত্যনাট্য মহানায়ক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D