১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে পূণ্যভূমি সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
সোমবার ( ৮ মার্চ) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।
তিনি জানান, যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।
তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী সাধারণের উন্নত সেবা দিতে বদ্ধ পরিকর। আশা করা যাচ্ছে এরফলে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।
নতুন এই রুটের বিমান টিকেট মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D