২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১
প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব যেন কিছুতেই থামছে না। ভাইরাসটি প্রতিরোধের টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। প্রতিনিয়ত বিশ্বব্যাপী এখনো ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের সারিতেও প্রতিদিন নাম উঠছে লাখো মানুষের।
এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ১১ কোটি ৪০ লাখ। মৃতের সংখ্যা পার হয়েছে ২৫ লাখ ২৯ হাজার।
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৬৮৯ জন।
এছাড়া এই সময় পর্যন্ত গোটা বিশ্বে মারা গেছেন ২৫ লাখ ২৯ হাজার ৪২১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার ৭২৫ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৮২ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৩ হাজার ১৮৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৫ হাজার ৩০৪ জন।
আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৬৩ হাজার ৮৫ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২২ হাজার ৪১৪ জন।
এ দিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D