১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেলে ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানান, বুধবার বিকেলে হঠৎ অসুস্থতা বোধ করলে তাঁকে সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবাকির সূত্র জানায়, বজলুল মজিদ চৌধুরী খসরুর প্রথম আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জানাজা সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈগাহ ময়দানে এবং দুপুর আড়াইটায় দ্বিতীয় জানাজা শহরের ষোলঘর পুরাতন জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে ষোলঘর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও আরও শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ (সদর) আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুলর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহŸায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদেও বখত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আহমদ সেলিম, সুনামগঞ্জ সনাকের সভাপতি আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টর্সা ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টর্সা ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D