১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
সিলেটে নিখোঁজের ৫ দিন পর এক তরুণের কবল থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন আলীনগর থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী হিসেবে অভিযুক্ত তরুণকে আটক করে জালালাবাদ থানাপুলিশ।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা নিশ্চিত করে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, জালালাবাদ থানাধীন আলীনগর (দক্ষিণ) গ্রামের ময়নুল হকের ছেলে রিপন আহমদ (২২) একই এলাকার এক কিশোরী (১৭)-কে ১৭ ফেব্রুয়ারি নিয়ে পালিয়ে যান। ২০ ফেব্রুয়ারি কিশোরীর পরিবারের পক্ষ থেকে জলালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৪) দায়ের করেন। এ মামলার ভিত্তিতে শনিবার দিবাগত (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে রিপনের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও রিপনকে গ্রেফতার করে জালালাবাদ থানাপুলিশ।
পরে রিপনকে আদালতে সোপর্দ করা হয় এবং ওই কিশোরীকে পরিবারের হেফাজতে দেয়া হয়।
এ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D