২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কমিউনিটি লিডার, শিক্ষানুরাগী এবং যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
করোনায় আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ দেড় মাস লন্ডনের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে থাকার পর শুক্রবার ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকাল ৫টায় ইন্তেকাল করেন।
এনামুল হক চৌধুরীর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার শাহবাগে।
এনামুল হক চৌধুরীর খুবই হাসি-খুশী ও দিলখোলা স্বভাবের একজন অমায়িক ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে লন্ডনের বাংঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এনামুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি, সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, প্রেস ত্রন্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল’সহ জালালাবাদ এসোসেয়েশন ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
এনামুল হকের মৃত্যুতে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শোক
সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান, ইউকে’র মেইনষ্ট্রিম রাজনৈতিক ব্যক্তিত্ব লন্ডন বাংলা প্রেসক্লাবসহ সামাজিক সংগঠনের আজীবন সদস্য, সুইন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হোসেইন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম এনাম চৌধুরী অতন্ত্য বিনয়ী ও ভাল মনের মানুষ ছিলেন। তার ইন্তেকালে যুক্তরাজ্যের জকিগঞ্জ তথা বাংলাদেশী কমিউনিটি হারালো এক গুনীজনকে। ওয়েলফেয়ার নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D