চৌহাট্টায় অস্ত্রসহ আটক ফাহাদ স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

চৌহাট্টায় অস্ত্রসহ আটক ফাহাদ স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত

সিলেট নগরীর চৌহাট্টায় বুধবার দুপুরে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার ফয়সাল আহমদ ফাহাদ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। সিলেট নগরীর পীরমহল্লা এলাকার বর্তমান বাসিন্দা ফাহাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিধন গ্রামের। মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে ওই যুবক চৌহাট্টা এলাকায় এসেছিল বলে মেয়রের ঘনিষ্টজনেরা অভিযোগ করেছেন।
কোতয়ালী থানার ওসি এসএম আবু ফাহাদ ঘটনাস্থল থেকে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে জানিয়ে বলেন, গ্রেফতার যুবক পেশায় শ্রমিক নয়। সে কি কারণে চৌহাট্টায় এসেছিল-তা খতিয়ে দেখা হচ্ছে। সে মেয়রের ওপর হামলা করতে এসেছিল কিনা-এ বিষয়ে তিনি বিস্তারিত বলতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে বন্দরবাজার আম্বরখানা সড়কের চৌহাট্টা অংশ সংস্কারের অংশ হিসেবে রাস্তা সংলগ্ন আলীয়া মাদ্রাসা এলাকার গাছের ডালপালা কাটা হচ্ছিল না। এ সময় চৌহাট্টা-আম্বরখানা সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু, গাছ-পালার কাটার মধ্যে মাইক্রোবাস চালকরা তাদের যানবাহন নিয়ে রাস্তার পাশে অবস্থান করতে থাকে। দু’পক্ষের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কর্মী ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৬ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এ সময় সেখান থেকে আটক করা হয় ফাহাদকে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট