জৈন্তাপুরে রাস্তা থেকে নদীতে ট্রাক ছিটকে পড়ে চালক-হেলপার নিহত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

জৈন্তাপুরে রাস্তা থেকে নদীতে ট্রাক ছিটকে পড়ে চালক-হেলপার নিহত

জৈন্তাপুরে ব্রীজে উঠার আগ মুহূর্তে রাস্তা থেকে ট্রাক নদীতে সিটকে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে ট্রাক চালক এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে হেলপার রাসেল আহমদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দামড়ী ব্রিজ পার হওয়ার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রাক কেটে নিহতদের উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খালি ট্রাকটি সিলেট থেকে তামাবিলের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান ওসি। এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় অবরোধের সৃষ্টি করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট