১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিষেধক প্রদান (কোভিড ভ্যাকসিন) কার্যক্রম রবিবার উদ্বোধনের পর ৩য় দিবসে মঙ্গলবার পর্যন্ত মোট ২৮৯ জন টিকা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক প্রতিনিধি সুশীল সেন গুপ্তসহ মোট ১৯০ জন কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন। কুলাউড়ার সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম টিকা নিলেন।
কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী জানান, কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার জন্য ইতিমধ্যে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সদস্যদের নাম রেজিস্ট্রেশন চলমান রয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশনকৃত কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত মঙ্গলবার সকালে টিকা গ্রহণ করেছেন।
বুধবার সকালে কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ টিকা গ্রহণ করবেন। পর্যায়ক্রমে অন্যরা কোভিড-১৯ প্রতিষেধক টিকা নেবেন।
উদ্বোধনী দিনে ১ম টিকা গ্রহণকারী সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হক জানান, উদ্বোধনী দিনে রবিবার তিনিসহ ২০ জন, ২য় দিনে সোমবার ৭৯ জন ও ৩য় দিনে মঙ্গলবার ১৯০ জনসহ মোট ২৮৯ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ রয়েছেন। কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় নি। টিকা কার্যক্রম চলমান থাকবে।
কুলাউড়া উপজেলায় ১ম পর্যায়ে কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য ১১ হাজার ৭০০ ডোজ বরাদ্ধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ১৩৩১ জন ভ্যাকসিনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন বলে তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D