১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
সিলেটে আজ রোববার (৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩৬ হাজারের বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। কার্যক্রমের প্রথম দিনেই সিলেটে কয়েকজন জনপ্রতিনিধি ও করোনাকালের সম্মুখসারির যোদ্ধা টিকা নেবেন।
আজ রোববার সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বুথে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে এর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, সিলেটে টিকাদান কার্যক্রম সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন। এরই মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ স্থাপন করা হয়েছে। সিলেট মহানগরীতে ১৩টি সেন্টার ও ১২ উপজেলায় ২৪টি সেন্টারে প্রয়োগ করা হবে করোনা ভ্যাকসিন।
এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থাপন করা হয়েছে ৪টি টিকাদান বুথ।
প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। এর আগে ৩১ জানুয়ারি করোনাভাইরাসের ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা সিলেটে পৌঁছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D