১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
সিলেট মহানগর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের বড় ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. কয়েছ খান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এদিবে, আওয়ামী লীগ নেতা মো. কয়েছ খানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. আজম খান, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D