১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
সাহেদ আহমদ : সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়াল এডমিরাল মরহুম মাহবুব আলী খাঁনের ৩৬ তম মৃত্যুবার্ষিকী ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় সোমবার বাদ আসর মিলান ইতালি হযরত শাহজালাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব জয়নাল আবেদীন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন মিলান ইতালি শাখার উদ্যোগে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক। ইতালি থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান খোকন ও সাবেক সিনিয়র সহ সভাপতি রাহাত হোসেন চৌধুরী শিমুল।
সোহাগ তালুকদারের সভাপতিত্বে নূর হোসন জমিরের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন মিলান ইতালির নেতা একে রহুল সান, হিফজুর রহমান, সহ-সভাপতি শরিফ আহমেদ, দিলজার উদিন, রাজ উদীন, আজাদ মিয়া, জয়নাল মিয়া, ছাদিক মিয়া, কবির মিয়া, আবদুল, কাউছার, নিলসাট, আলাউদ্দিন, ইসলাম, আমজাদ, মোহাম্মদ, রফিকুল, লিটন আহমেদ,লায়েক মিয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D