১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নুরনবী আজাদ জুয়েল। তিনি জানান, শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষায় ২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৭ জন ও হবিগঞ্জ জেলার ৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৪ জন। তন্মধ্যে সিলেট জেলার ৪৬২৫ জন, সুনামগঞ্জের ১৬১৮ জন, মৌলভীবাজার জেলার ১০৯৯ জন ও হবিগঞ্জের ১২৬২ জন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D