১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর উপশহর শাহজালাল একাডেমির প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এ উলক্ষে গত ৮ আগষ্ট শনিবার দুপুরে একাডেমীর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি, গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট ওদুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এপিপি, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিসিকে’র ২২ নং ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামীলীগ নেতা এডভোকেট ছালেহ আহমদ সেলিম, উপশহর বায়তুল নাজাত জামে মসজিদের সভাপতি মোঃ শফিকুল হক, উপশহর একাডেমির সিনিয়র সহ সভাপতি এডভোকেট জাকারিয়া খাঁন তারেক, সাধারণ সম্পাদক তারেক আহমদ, সহ সাধারণ সম্পাদক বাবরুর রহমান, প্রফেসর আব্দুর রহিম, প্রধান শিক্ষক জালাল উদ্দীন, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য জাহিদ হাসান। উপস্থিত ছিলেন গণদাবী’র কেন্দ্রীয় সদস্য রাবিয়া আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান কাবুল প্রমুখ। গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির মাসব্যায়াপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে নগরীর উপশহর শাহজালাল একাডেমির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০শত চারা রোপন করা হয়েছে। আগামীতে ও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D