১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ১৫পিস ইয়াবা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭টায় সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যমে) বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদক মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাতে দক্ষিণ সুরমা থানার এসআই ফায়াজ উদ্দিনের নেতৃত্বে মোমিনখলাস্থ রেল লাইনের পার্শ্বে আমিন মিয়ার কলোনীতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৯জনকে আটক করে। আটককৃতরা হলেন, মোমিনখলার মৃত দিলু মিয়ার ছেলে সৌরভ আহমদ(২২), বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের বাসিন্দা,বর্তমানে মোমিনখলার বাবুল মিয়ার বাসার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. কামাল হোসেন(৩০), জগন্নাথপুরের ঘোষগাঁওয়ের বাসিন্দা ও বর্তমানে মোমিনখলার রাজা মিয়ার বাসার মৃত সোনাফর আলীর ছেলে আনহার মিয়া (৩৫), পাঠানপাড়ার মাসুক মিয়ার কলোনীর বাসিন্দা মৃত আব্দুল আলীর ছেলে মো. বাচ্চু মিয়া(৪০), মোমিনখলার ইকবাল মিয়ার কলোনীর বাসিন্দা মৃত মিলন মিয়ার ছেলে চাঁন মিয়া(৩২), মোমিনখলার আমিন মিয়ার কালোনীর বাসিন্দা ইব্রাহীম মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া(৩০), মৃত আ: নুরের ছেলে মো. মিছবাহুর রহমান(৩০), মোমিনখলার মিছবাহ মিয়ার বাসার আব্দুল মোতালিবের ছেলে আব্দুর রহিম(২৫), মৃত আমির উদ্দিনের ছেলে হেলাল মিয়া(৪০)।
এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী এবং নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করে।
অপর দিকে ওইদিন রাতে পুলিশের আরেকটি দল কদমতলী এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার কারণে ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার জেলার বারঘড়ি মৃত হাবিবুর রহমানের ছেলে সফিক মিয়া (২০), হবিগঞ্জে জেলার বানিয়াচং থানার পাথারিয়া গ্রামের মৃত ছমর উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩৫), দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ মৃত আব্দুল মতিনের ছেলে সাকেল আহম্মদ (২৮), শেখঘাট এলাকার মৃত ফিরোজ মোল্লার ছেলে সাদিকুল ইসলাম (৩০।
এছাড়া একই সময়ে পুলিশের অপর একটি দল মোমিনখলাস্থ ফেঞ্চুগঞ্জ রোডের এমদাদিয়া রেষ্টুরেন্টের সামনে থেকে ১৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশরাফ আলীকে (২৬) গ্রেফতার করেছে। সে মোমিনখলাস্থ এলাকার বশর মিয়ার ছেলে। প্রেস-বিজ্ঞপ্তি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D