১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও ৩৩তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক ও মো. গিয়াস উদ্দিন জটিল রোগ ‘লিভার সিরোসিসে’ আক্রান্ত।
চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮০ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ৪০ লাখ টাকার ব্যবস্থা হলেও বাকি ৪০ লাখ টাকার জন্য সহযোগিতার জন্য শাবির অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
জানা যায়, মো. গিয়াস উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র। অর্থনীতি বিভাগের অসামান্য ফল ও সামাজিক বিজ্ঞান অনুষদে সর্বোচ্চ মার্কসপ্রাপ্তির স্বীকৃতি স্বরুপ মো. গিয়াস চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে ‘উপাচার্য স্বর্ণপদক’ লাভ করেন।
অপরদিকে ৩৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ শিক্ষা ক্যাডারের সুপারিশের মাধ্যমে সিলেট সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে গিয়াস সেখানেই কর্মরত রয়েছেন।
এদিকে তার চিকিৎসার টাকার ব্যবস্থার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে শাবির অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ৩৩ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এবং তার সহপাঠীরা।
সার্বিক বিষয়ে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশমীর রেজা বলেন, ‘গিয়াস লিভার সিরোসিসে আক্রান্ত, ভারত থেকে চিকিৎসা নিচ্ছে। সে বর্তমানে দেশে অবস্থান করলেও চিকিৎসার জন্য তাকে পুনরায় ভারতে যেতে হবে। ডাক্তাররা জানিয়েছে, তাঁর লিভার প্রতিস্থাপন করতে হবে। ডোনারও ব্যবস্থা হয়েছে। তবে চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৮০ লাখ টাকা। তার একার পক্ষে এতো বড় অঙ্কের টাকা যোগান দেওয়া সম্ভব নয়। এজন্য দেশের বৃত্তবান লোকজনের প্রতি গিয়াসের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কাশমীর রেজা আরও জানান, করোনাভাইরাসের এ পরিস্থিতিতে তার ভারত যাওয়া নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তাকে নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকতে হয়। কিন্তু সে ভারতে গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যা তার পক্ষে একেবারেই অসম্ভব। এমন পরিস্থিতিতে তার ভারত গমন ও চিকিৎসা নেওয়ার জন্য সুযোগ সৃষ্টিতে সরকার ও প্রশাসনকে পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, গিয়াসের চিকিৎসায় গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টায় জুম অ্যাপের মাধ্যমে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফান্ড গঠনের জন্য ক্যাম্পেইন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ের বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া দেশে-বিদেশে অবস্থানরত বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের অনেকেই বক্তব্য রাখেন। তারা গিয়াস উদ্দিনের চিকিৎসা সহায়তা ফান্ডে সহযোগিতা প্রদানের জন্য সবাইকে অনুরোধ জানানোর পাশাপাশি বিভিন্ন তৎপরতা ও উদ্যোগের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, গত রবিবার পর্যন্ত প্রায় ৪২ লাখ টাকা গিয়াস উদ্দিনের একাউন্টে জমা হয়েছে। প্রয়োজন আরও প্রায় ৩৮ লাখ টাকা। গিয়াস উদ্দিনকে সহযোগিতা করতে চাইলে নিচের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ বা রকেটে টাকা পাঠানো যাবে।
অ্যাকাউন্টের তথ্য : হিসাবের নাম- মো: গিয়াস উদ্দিন, হিসাব নম্বর-২০১.১৫১.০০২১৮৬৬, ডাচ বাংলা ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট। সুইফট কোড: DBBL BDDH,
এছাড়া ব্র্যাক ব্যাংকের সিলেট শাখায় একই নামে গিয়াস উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ৬৩০১১০৪৪১৬৫১৬০০১ রাউটিং নম্বর ০৬০৯১৩৫৫৩: বিকাশ নম্বর: ০১৩০২২৯৪৯৪৮ (গিয়াসের ব্যক্তিগত বিকাশ) রকেট নম্বর: ০১৭৮১৬৬৭৭৫৫।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D